ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৬ ২৭ নভেম্বর ২০২১
আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মরণব্যাধি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো টাইগ্রিসরা।
বাছাইপর্ব বাতিল হওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে ২০২২ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। র্যাংকিং সুবিধায় পরের বিশ্বকাপে খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও।
জিম্বাবুয়েতে চলছিল বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। হঠাৎ কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে আফ্রিকা মহাদেশে। বাছাইপর্ব খেলা শ্রীলংকার টিম সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হয়। ফলশ্রুতিতে বাছাইপর্ব বাতিলের সিদ্বান্ত নেয় আইসিসি।
আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘আমরা অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি, করোনার কারণে আমাদের পুরো টুর্নামেন্টটি স্থগিত করতে হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দেয়ায় দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে অনেক দেশ।’
তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। র্যাংকিং বিচারে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে।’
এর আগে দুইবার বাছাইপর্ব খেলে দুবারই পঞ্চম হয় বাংলাদেশ। তাই বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়নি তাদের। অবশেষে এবার ওয়ানডে র্যাংকিংয়ের পাঁচ নম্বরে থাকার সুবাদে বিশ্বকাপে খেলার সুযোগ পেল সালমা-জাহানারারা। র্যাংকিংয়ে সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
এবারের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারায় তারা। তবে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে হেরে যায় লাল-সবুজরা।
২০২২ সালে ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০টি দলে স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া রয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আয়ারল্যান্ড।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















